1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী আইসোলেশনে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রাউজানের এমপি ফজলে করিম চৌধুরী আইসোলেশনে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মে, ২০২০
  • ৪৪৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি :
আইসোলেশনে আছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য (এমপি) ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।জানা যায়,করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসায় গতকাল মঙ্গলবার থেকে স্বেচ্ছায় নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।
করোনা সংকট শুরু হওয়ার প্রথম থেকেই রাউজানে ব্যাপক কর্মযজ্ঞের মাধ্যমে মানুষের পাশে ছিলেন এমপি ফজলে করিম চৌধুরী। রাউজানের রাস্তাঘাটে নিজেই ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক পানি প্রয়োগ, প্রায় ৩ কোটি টাকার ত্রাণ তহবিল গঠন করে ৬৫ হাজার মানুষের কাছে নিজে গিয়ে ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দেওয়া সহ নিজের মাসিক সম্মানীর ১৫ লক্ষ টাকা ত্রাণ তহবিলে প্রদান করেছেন তিনি। এ প্রসঙ্গে জানতে সংসদ সদস্যেকেফোন করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। করোনা উপসর্গ ও আইসোলেশনে থাকার ব্যাপারে এমপি’র জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী বলেন,”দায়িত্ব পালনের ব্যাপারে আমার বাবা সব সময় সচেষ্ট ছিলেন। ত্রাণ বিতরণ সহ করোনার বিভিন্ন কার্যক্রমে তিনি সরাসরি মাঠে থেকে কাজ করেছেন। বাবার বর্তমান শারীরিক অবস্থা ভালো আছেন। করোনার উপসর্গের মিল থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা সংগ্রহের ব্যাপারে প্রস্তুতি চলছে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net