1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে টাকা চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ শিশুরা বিশুদ্ধ কুরআন পাঠ শিখছে স্থানীয় নূরানী মাদরাসাগুলো থেকেই’ -মোহাম্মদ আকবর আলী

রামগড়ে টাকা চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪৯২ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি) :
জেলার রামগড় পৌরসভার মাষ্টারপাড়া গ্রামের উলাপ্রু মারমা সুমন (৩২) নামে এক যুবক টাকা চুরির অপবাদ সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে।

সে মাষ্টার পাড়া গ্রামের মৃত চাইলাপ্রু মারমার সন্তান। স্থানীয় ও পরিবার সদস্যরা জানান, উলাপ্রু মারমা (সুমন) রামগড় খাদ্য গুদামে দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে ঝাড়ুদার হিসেবে কাজ করতেন। গত ১৬ মে সন্ধ্যায় রামগড় খাদ্য গুদামের ওসিএলএসডি আসাদুজ্জামান ভূঁইয়ার রুম থেকে ৪ লাখ টাকা চুরি হলে অভিযোগ উঠে তার বিরুদ্ধে । পরে বিষয়টি তার স্বজনদের জানালে বড়ভাই রাজু মারমা তাকে চড়থাপ্পর দিলে অপমান সইতে না পেরে সুমন গুদামে রক্ষিত ঘাস মারার ঔষধ খেয়ে আত্মহত্যার চেস্টা চালায় এবং একদিন পরেই তার মৃত্যু হয়।

এদিকে রামগড় উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নিহতের বড় ভাই রাজু মারমা জানান, গত ১৬ মে সন্ধ্যায় রামগড় খাদ্য গুদামের কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া ছোটভাই সুমন টাকা চুরি করে মর্মে আমাকে জানালে আমি তাৎক্ষণিক ছুটে যাই। টাকা চুরির সত্যতা জানতে ভাইকে কয়েকটা চড় থাপ্পড় দিয়ে চলে আসি। সুমন চুরি করেনি বলে জানায়। পরে সন্ধার পর নাকি ঔষধ খেয়ে ফেলে। তাৎক্ষণিক সন্ধ্যা ৭টা দিকে রামগড় হাসপাতালে ভর্তি করানো হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৭মে) দুপুরে ১২টায় সে মারা যায়।

খবর পেয়ে পুলিশ রামগড় হাসপাতাল থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন বলে জানান তদন্ত অফিসার এস আই আনোয়ার। এস আই আনোয়ার জানান, সুমন রবিবার সকালে কিছুটা সুস্থ হলে তার জবানবন্দি থেকে জানা যায় চুরির অপবাদে বড় ভাই মারধর করায় অপমানে বিষাক্ত ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুুজ্জামান ভুইয়া জানান, তারা ইফতাররত অবস্থায় সে গোপনে বিষাক্ত ঔষধ খেয়ে ফেলে। জানতে পেরে সুমনের স্বজনদের খবর দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। তিনি জানান, শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমনের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ। সুমনকে মারধর করা হয়নি শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারন যে ঘর থেকে টাকাগুলি চুরি হয় সে ঘরটির তালা খুলে রুমটি পরিস্কার করে না বলে পিছনের দরজা দিয়ে বাড়ীতে চলে যায়। এতে সন্দেহ হলে তাকে শুধু আমাদের গুদামের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

রামগড় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ডাক্তারী রিপোর্ট পেলে পরবর্তীত্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net