ঢাকা   ০৮:৩২:৪৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

লোহাগাড়ায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় খালের পানিতে ডুবে মোহাম্মদ জিহাদ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা মাঝিরপাড়া হাঙ্গরখালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।সে একই এলাকার জহির উদ্দিনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের শিশুর চাচা সাংবাদিক রায়হান সিকদার।

জানা যায়, শিশুটির বাবা সকালে বাড়ীর পার্শ্ববর্তী হাঙ্গরখালে জাল নিয়ে মাছ ধরতে যান।বাবার সাথে জিহাদও সেখানে যান।বাবা মাছ ধরছিল ঠিক এসময় জিহাদ পানিতে খেলতে খেলতে অগোচর হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করার পর খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জিহাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি