1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষা উপমন্ত্রীর পরিবারের আরোগ্য কামনায় চবি ছাত্রলীগের দোয়া - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

শিক্ষা উপমন্ত্রীর পরিবারের আরোগ্য কামনায় চবি ছাত্রলীগের দোয়া

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৪১৬ বার

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পরিবারের সদস্যদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকার মসজিদে এই কর্মসূচি পালন করেন।

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস জামে মসজিদে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য শাহেদ সারওয়ার ও সুমন মামুন, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে রেল স্টেশন মসজিদে শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুমন নাসির অংশ নেন। এছাড়া করোনার কারনে ছাত্রলীগের নেতা-কর্মীরা গ্রামে অবস্থান করায় তারা নিজ নিজ গ্রামের মসজিদে দোয়া অনুুষ্ঠান আয়োজন করেন।

এ বিষয়ে চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, দেশবাসীর কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের নেতা মহিবুল হাসান চৌধুরী নওফেল ভাইয়ের পরিবারের সদস্যদের জন্য দোয়া কামনা করছি। মরহুম মহিউদ্দিন চৌধুরীর পরিবার সব সময় দেশের সকল দুর্যোগকালীন সময় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। করোনাভাইরাসের মহামারীর প্রথম থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিক্ষা উপমন্ত্রী নওফেল ভাই। আমরা নওফেল ভাইয়ের পরিবারের সদস্যসহ সারা দেশে করোনা আক্রান্তদের সুস্থতা কামনা করছি ।

প্রসঙ্গত, গত ১১ই মে মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে সালেহীনের করোনা পজিটিভ পাওয়া যায়। পরবর্তীতে পরিবারের সকল সদস্যদের পরীক্ষা করলে হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের ৩ সদস্যের করোনা পজিটিভ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net