1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবনে ফাঁদ সহ তিন শিকারী আটক ২২টি জীবিত হরিন বনে অবমুক্ত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

সুন্দরবনে ফাঁদ সহ তিন শিকারী আটক ২২টি জীবিত হরিন বনে অবমুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৩৬৭ বার

নইন আবু নাঈমঃ
সুন্দরবনের শরনখোলা রেঞ্জের আওতাধীন টিয়ারচর এলাকা থেকে তিন হরিণ শিকারীকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের স্বীকারোক্তি মতে বনের মধ্য থেকে ৭শ ফুট নাইলনের ফাঁদ, ২২টি জীবিত হরিন, ৩০কেজি হরিনের মাংস এবং শিকারিদের ব্যবহৃত দুইটি ট্রলার উদ্বার করা হয়। ৫মে (মঙ্গলবার) ভোর রাতে টিয়ার চর টহল ফাড়ির বনকর্মীরা ওই শিকারীদের আটক করে (মঙ্গলবার) দুপুরে পুর্ব বনের শরনখোলা রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসেন। আটক কৃতরা হচ্ছে, পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামের হরিপদ মিস্ত্রীর ছেলে সঞ্জয় মিস্ত্রী(৩২), চরদুয়ানী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবুল খান (৪২) ও দাকোপের পানখালী এলাকার বাসিন্দা মালেক শেখের ছেলে আসাদুল শেখ (২৫)। এ সময় বনরক্ষীদের চোঁখ ফাঁকি দিয়ে সুন্দরবনের এক সময়ের কুখ্যাত বনদস্যু বাহিনী প্রধান মালেক গোমস্তা পালিয়ে যায়।
পুর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ জয়নাল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বনরক্ষীরা টিয়ার চরে অভিযান চালায়। ৪মে (সোমবার) রাতে বনে তল্লাশী চালানোর পর ওই তিন শিকারীকে ভোরের দিকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় হরিণ শিকারের জন্য বনের মধ্যে পেতে রাখা ৭শত ফুট নাইলনের ফাঁদ জব্দ করা হয় এবং জীবিত হরিনগুলো বনে ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net