1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবর্ণচরে কর্মহীন মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ

সুবর্ণচরে কর্মহীন মানুষের মাঝে ইউনিয়ন বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ২৯১ বার

নোয়াখালী প্রতিনিধিঃ
চলমান করোনা ভাইরাসের ফলে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়ন বিএনপি।

মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় হাজী কুদ্দুস মহাজন বাড়ীতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
চরজুবিলী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেলাল উদ্দিনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, চরজুবিলী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুর নবী চৌধুরী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মীর নিজাম উদ্দিন ফারুক, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন মহিম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাব উদ্দিন স্বপন, ছাত্রদল নেতা কাজী অসরু, ওয়াহিদ, রাসেলসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।

খাদ্য সামগ্রী বিতরণকালে সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ এবং নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদসদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজাহানের সার্বিক তত্বাবধানে পুরো নোয়াখালীর মত আমরাও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহন করি, এ কার্যক্রম চলামান থাকবে, দেশের যে কোন মহামারি এবং দূর্যোগপূর্ণ মুহুর্তে অসহায় মানুষের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পাশে ছিল আছে থাকবে”।
পরে তারা ৪০০শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net