1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ৬ গ্রামে খাদ্য সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে বাসের সুপারভাইজর নিহত, আহত ৫ ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক ইব্রাহীম খলিল নবীনগরে আধুনিক কৃষিতে জিরো টিলেজ পদ্ধতির সফল প্রয়োগ আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা  আনিছ ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৪ হাজার ৭ শ টাকা জরিমানা আদায় 

সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে ৬ গ্রামে খাদ্য সহায়তা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৭৪ বার

শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) :
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব তহবিল থেকে ৬ গ্রামের ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সোমবার ও মঙ্গলবার দুদিন পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, তাতুয়াকান্দি, মেঘনা, প্রতাপের চর, ঝাউচর, ইসলামপুর, সোনারগাঁ পৌর এলাকা, শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মঙ্গলেরগাঁ এলাকায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে খাদ্য সহায়তা বিতরণ করেন পিরোজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রুহুল আমিন, প্রধানমন্ত্রীর ত্রাণ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এমএ সালাম ভুঁইয়া। মেঘনা, ঝাউচর, প্রতাপের চর ও ইসলামপুর এলাকায় বিভিন্ন ভাড়াটিয়াদের ঘরে ঘরে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম নিজে খাদ্য সহায়তা দিয়েছেন।

শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পক্ষে ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এনামুল হক বিদ্যুৎ খাদ্য সহায়তা বিতরণ করেন।

সোনারগাঁ পৌর এলাকার দিঘিরপাড়, লাহাপাড়া, ষোলপাড়া, সাহাপুর ও নতুন টিপুরদী এলাকায় সোনারগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাংবাদিক আল আমিন তুষার, শাহাদাত হোসেন রতন, আনিছুর রহমান খাদ্য সহায়তা বিতরণ করেন।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, গত দুদিনে ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net