1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে ৪৫ টি পরিবারের মাঝে বস্তা ভরে চাল বিতরণ করলো থানা প্রেস ক্লাব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত ঈদগাঁওয়ে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বাঁশখালীতে মোজাম্বিক প্রবাসীদের ইফতার মাহফিলে মোজাম্বিকে দূতাবাস স্থাপনের দাবি সোনারগাঁয়ে ১০০ টাকা চাঁদা না দেওয়ায় ফুটপাত ব্যবসায়ীর মাথা ফাটানোর অভিযোগ ঈদগাঁওয়ে মানব সেবা সোসাইটির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কোম্পানীগঞ্জে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় আহত ১ 

সোনারগাঁয়ে ৪৫ টি পরিবারের মাঝে বস্তা ভরে চাল বিতরণ করলো থানা প্রেস ক্লাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৯৫ বার

শাহ জালাল, সোনারগাঁ( নারায়ণগঞ্জ) : করোনা ভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও ৩২টি মধ্যবিত্ত পরিবারের মাঝে ১ বস্তা করে চাল বিতরণ করেছে সোনারগাঁ থানা প্রেস ক্লাব।

রোববার (১৭ মে) সোনারগাঁ থানা প্রেস ক্লাবের কার্যালয় থেকে এ চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান মনির, ক্লাবের সভাপতি গাজী মোবারক, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ, ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক খোলা কাগজের এম কামরুল ইসলাম, শাহজালাল, নজরুল ইসলাম শুভ প্রমুখ।
সোনারগাঁ থানা প্রেস ক্লাবের সভাপতি গাজী মোবারক জানান, করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়েছে মানুষ। দরিদ্র ও অসহায় পরিবারগুলোর পাশে সবাই যাচ্ছে কিন্তু মধ্যবিত্ত পরিবারগুলো লোক লজ্জার ভয়ে অনাহারে দিনানিপাত করছে।
তাই সোনারগাঁ থানা প্রেস ক্লাব এই রকম ৩২টি মধ্যবিত্ত পরিবারগুলো খুজে বের করে তাদের বাড়িতে গোপনে ১ বস্তা করে চাল বিতরণ করেছে।

সোনারগাঁ থানা প্রেস ক্লাবের উপদেষ্টা মনিরুজ্জামান মনির বলেন, সোনারগাঁ উপজেলার ১৩ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি ও নৈশপ্রহরীদের ১ বস্তা করে চাল দেওয়া হয়েছে এবং মধ্যবিত্ত ৩২টি পরিবারকে ১ বস্তা করে চাল দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net