ঢাকা   ০৬:৫৮:১৯ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

হাশরের ময়দানে সবচেয়ে ব্যস্ত থাকবেন রাসূল সা.

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৬৫৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

♦ হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন- ‘মহানবী সা. কে বলতে শুনেছি যে, কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ দেহে ও খাতনাহীন অবস্থায় কবর থেকে হাশরের ময়দানে জমায়েত করা হবে। একথা শুনে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসুল! নারী পুরুষ সকলেই কি উলঙ্গ হবে? তারা কি একে অপরের প্রতি তাকাবে? (এরূপ হলে তো খুবই লজ্জার বিষয়)। উত্তরে তিনি বললেন, হে আয়েশা! কিয়ামতের দিনটি এত কঠিন ও বিপদময় হবে যে, মানুষের মনে একে অপরের প্রতি তাকাবারও খেয়াল হবে না।’ (বুখারি-মুসলিম)

কিয়ামতের দিন রাসূল সাঃ থাকবেন সবচেয়ে ব্যস্ত মানুষ। পুলসিরাত, মিযানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে।

[ জিব্রিল আলাইহিসসালাম উনাকে তুলবেন কবর থেকে। কী ব্যাপার জিব্রিল! আমার উম্মাত কী উঠেছে? ওইদিকে আবার মূসা কালিমুল্লাহ আলাইহিসসালাম আরশের খুটি ধরে আছেন আর বলছেন ইয়া নাফসি! ইয়া নাফসি! সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মাতি! উম্মাতি! আর, সেদিন তাঁর পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ!
.
তিনি সাল্লাল্লাহু আলাইসি ওয়াসাল্লাম খুব অশান্ত ছোটাছুটি করছেন। হঠাৎ মনে পড়ে, আমার উম্মাত ক্লান্ত, পিপাসার্ত নয়তো! ছুটে যান হাউজে কাউসারে। হ্যাঁ, এইতো পিপাসার্ত উম্মাত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন পান করো। আর কখনো তৃষ্ণার্থ হবে না।
.
হঠাৎ মনে হবে মিযানের সামনে দাড়ানো উম্মাতের কথা। ছুটে যাবেন সেখানে। দেখবেন উম্মাতের বাম পাল্লা ভারি হয়ে যাচ্ছে। পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দুরদের পিটারার সামনে। যেখানে তাঁর জন্য পড়া দুরদ উম্মাতের নামসহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দুরদ নিয়ে ডান পাল্লায় দিতে থাকবেন যতক্ষণ না তা বাম পাল্লা থেকে ভারি হয়ে যায়।
.
মাক্বামে মাহমুদের পাশে উনার জন্য আসন পাতা থাকবে৷ বসুন আল্লাহ বলবেন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। জান্নাতে যান! না, যাবো না! জান্নাতের পোশাক পড়ুন! না, পড়বো না! বোরাকে উঠুন! না, উঠবো না। আমি চলে গেলে উম্মাতের কী হবে?]

কিয়ামত তো ঐদিন হবে-যেদিন মানুষ তার ভাই থেকে,সন্তান থেকে,পিতা-মাতা থেকে পালিয়ে বেড়াবে।
কিয়ামত তো ঐদিন,যেদিন এক রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না৷
কিয়ামত তো ঐদিন, যেদিন কারো কাছে আকুতি মিনুতি করলেও ফিরে তাকাবে না৷

মহানবী (সাঃ) বলতেন, কিভাবে আমি আনন্দ উল্লাস করবো, অথচ ইস্রাফিল (আঃ) মুখে শিঙ্গা লাগিয়ে শির অবনত করে গভীর মনযোগে কান পেতে অপেক্ষা করছেন – কখন শিঙ্গায় ফুক দানের হুকুম আসে। ”

অথচ আমরা কতই না গাফেল,আজ ভুলে গিয়েছি আমাদের দ্বীন। আজ ভুলে গিয়েছি আমাদের উদ্দেশ্য ….

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি