1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫২৪ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত।

পুত্র সালেহীনের করোনা পজেটিভের পর আজ চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে পরিবারের আরও ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।

হাসিনা মহিউদ্দিনের মেয়ের জামাতা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রোববার (১০ মে) রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি চট্টলবীর মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায়।

পজেটিভ রিপোর্ট আসার পর তাকে নগরীর চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়ে।

এর পর ১১ মে ঢাকা আর চট্টগ্রামের পরিবারের সবার করোনা পরিক্ষা করা হয়। মঙ্গলবার বিকেলে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে শিক্ষা উপমন্ত্রী নওফেল, তাঁর স্ত্রী, সন্তান, ড্রাইভার, গানম্যানসহ সবার করোনা নেগেটিভ এসেছে বলে নিশ্চিত হওয়া গেছে। সালেহীনের স্ত্রী, নবজাত সন্তান, শ্বশুড়-শাশুড়ীসহ সবার পরীক্ষায়ও নেগেটিভ আসে।

এছাড়া চট্টগ্রামের বিআইটিআইডিতে তাদের বাসার আট জনের পরীক্ষা করতে দেয়া হয়। মঙ্গলবার (১২ মে) রাতে তাদের রিপোর্টে ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তার মধ্যে হাসিনা মহিউদ্দিনসহ ২ জন গৃহপরিচারিকা বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net