1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আন্তর্জাতিক জরিপ : বাংলাদেশ কোভিডমুক্ত হবে ১৫ জুলাই, বিশ্ব ৯ ডিসেম্বর - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

আন্তর্জাতিক জরিপ : বাংলাদেশ কোভিডমুক্ত হবে ১৫ জুলাই, বিশ্ব ৯ ডিসেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৩৬ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
আগামী ১৫ জুলাই বাংলাদেশ থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) শতভাগ নির্মূল হবে। আর সারাবিশ্ব থেকে এই ভাইরাস দূর হবে আগামী ৯ ডিসেম্বর।

সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন (এসইউটিডি) এর ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাবের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।

ডেটা ড্রাইভেন ইনোভেশন ল্যাব তাদের ওয়েবসাইটে ওই তথ্য জানিয়ে ১৩‌১টি দেশের তথ্য প্রকাশ করেছে।

সিঙ্গাপুরের ওই গবেষকরা এ গবেষণায় সাসসিপটিবল ইনফেক্টেড রিকভারড (সার) মডেল ব্যবহার করেছেন। এ মডেলে গবেষণায় তারা দাবি করেছেন, করোনাভাইরাসের প্রকোপ ধীরে ধীরে কমে আসছে।

তারা গবেষণা নিবন্ধে বলছেন, সার এপিডেমিক মডেল বলছে, বিভিন্ন দেশ থেকে পাওয়া তথ্য অনুসারে ও করোনাভাইরাসের জীবনচক্রের মেয়াদ সম্পর্কে প্রচুর তথ্যের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্তে পৌঁছনো হয়েছে।

সিঙ্গাপুরের ওই গবেষকেরা পূর্বাভাস অনুসারে, বাংলাদেশে করোনা ১৯ মে তারিখের মধ্যে প্রায় ৯৭ শতাংশ চলে যাবে, আর ২৯ মে তারিখের মধ্যে ৯৯ শতাংশ দূর হয়ে, শতভাগ দূর হবে ১৫ জুলাই। সারা বিশ্বের বিষয়ে করোনার রাজত্ব চলবে আরও কিছুদিন, গবেষণা তথ্য অনুসারে এটি ৯ ডিসেম্বর বিদায় হবে।

গবেষণা তথ্য অনুসারে, বর্তমানে করোনায় সবচেয়ে কাহিল যুক্তরাষ্ট্র থেকে করোনা শতভাগ চলে যাবে ২৬ আগস্ট, ইতালি থেকে ২৪ আগস্ট, স্পেন থেকে ৬ আগস্ট, ফ্রান্স থেকে ৪ আগস্ট এবং চীনের ক্ষেত্রে এই ভাইরাস গত ৩ মার্চ ৯৯ শতাংশ চলে গেছে উল্লেখ করে এপ্রিলের ৮ তারিখে প্রায় শতভাগ চলে গেছে বলে গ্রাফে দেখানো হয়েছে। আর প্রতিবেশী দেশ ভারত শতভাগ করোনা মুক্ত হবে ২৬ জুলাই।

করোনাভাইরাসে সম্ভাব্য মৃত্যু, কোন জিনিসের উপরে কতোদিন বাঁচে বা কেমন করে সংক্রমণ হয়, এ ধরনের নানা গবেষণা হলেও করোনার প্রকোপের দিনক্ষণ বিষয়ে এমন গবেষণা এটিই প্রথম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net