1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উদাহরণ হতে পারে ঢাকার টোলারবাগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

উদাহরণ হতে পারে ঢাকার টোলারবাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩৬৭ বার

অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগের দুই বাসিন্দা মারা যান গত ২১ ও ২২ মার্চ। পরপর দুটি মৃত্যুতে এলাকার বাসিন্দারা ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। তবে হাল ছাড়েননি। এরপর ২৩ মার্চ এলাকাটিকে সংক্রমণের হটস্পট হিসেবে চিহ্নিত করে লকডাউন ঘোষণা করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। ঢাকার প্রথম লকডাউন ঘোষিত এলাকা এটি। ৪৮ দিনের মাথায় গত রোববার উত্তর টোলারবাগ থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হয়েছে। এলাকার করোনায় আক্রান্ত ১৭ জন সুস্থ হয়ে উঠেছেন। নতুন করে ওই এলাকার আর কেউ আক্রান্ত হননি। তবে এখনো এলাকায় বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় ১৮ মার্চ। এরপরই শুরু হয় টোলারবাগের করোনা-অধ্যায়। ২৩ মার্চ এলাকাটিকে লকডাউন ঘোষণার পর থেকে দারুসসালাম থানার পুলিশ আবাসিক এলাকার প্রধান ফটকে সার্বক্ষণিক পাহারা বসায়। পরীক্ষা করে এলাকার ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। তাঁদের কয়েকজন হাসপাতাল ও বাকিরা বাসায় আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) ছিলেন। ১০ এপ্রিলের মধ্যে তাঁরা সবাই সুস্থ হয়ে ওঠেন।

স্থানীয় বাসিন্দারা জানান, উত্তর টোলারবাগে ৪০টি ৯ তলা ও ১০ তলা ভবনে ৬৭২ ফ্ল্যাট রয়েছে। এখানে ৩ হাজারের বেশি মানুষ বাস করে। এর পেছনের বস্তিতে ১৬৩টি পরিবারে হাজারখানেক মানুষ থাকে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ গতকাল বলেন, করোনায় আক্রান্তরা সুস্থ হয়ে ওঠায় আইইডিসিআরের সঙ্গে পরামর্শে পুলিশের পাহারা তুলে নেওয়া হয়েছে।

মিরপুর পাইকপাড়া আনসার ক্যাম্পের বিপরীত দিকে প্রধান সড়কের পাশের উত্তর টোলারবাগে ঢোকার প্রধান ফটক। গতকাল সোমবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, বাড়ির মালিকদের নিয়োগ করা দুজন নিরাপত্তাকর্মী মাস্ক পরে পাহারায়। তাঁদের হাতে জীবাণুনাশক স্প্রে। প্রধান ফটকে তালা। দু-একজন বাইরে বের হচ্ছেন। রাস্তাগুলোতে তেমন লোক নেই।

নিরাপত্তাকর্মীদের একজন কালু মিয়া বলেন, পুলিশ সরে গেলেও দিনরাত পাহারা চলে। বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হয় না।

উত্তর টোলারবাগের বাড়ি ও ফ্ল্যাট কল্যাণ মালিক সমিতির সভাপতি শুভাশীষ বিশ্বাস গতকাল বলেন, নতুন করে কেউ আক্রান্ত না হওয়াটা স্বস্তির। তবে এখনো সমিতির ব্যবস্থাপনায় সবাইকে সুরক্ষিত রাখতে একধরনের লকডাউনের মতোই রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net