1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে গৃহবধুকে পিটিয়ে হত্যা; থানায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

কক্সবাজারে গৃহবধুকে পিটিয়ে হত্যা; থানায় মামলা দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ৩০২ বার

বিশেষ প্রতিনিধিঃ
কক্সবাজারে এক গৃহবধুকে যৌতুকের দাবীতে পিটিয়ে হত্যা করেছে শ্বশুর বাড়ির লোকজন। ১লা মে সকাল ৭টায় কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের রাস্তার পাড়া ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধুর পৈত্রিক বাড়ি মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া গ্রামে। নিহত গৃহবধুর নাম কুলসুমা আক্তার (২১)।

জানা যায়, গত তিন বছর পূর্বে খুরুশকুল ইউনিয়নের রাস্তার পাড়া ঝাউবাগান এলাকার ছৈয়দ হোসেনের পুত্র রিয়াজ উদ্দীনের সাথে বিবাহ হয়। তাদের সংসারে দেড় বছরের একটি শিশু সন্তান রযেছে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, প্রায় সময় নিহত কুলসুমা বেগমকে যৌতুকের জন্য স্বামী, শ্বাশুড়ি সহ শ্বশুরবাড়ির অন্যান্য লোকজন নির্যাতন করতেন। গত ১ লা মে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য পিটিয়ে গৃহবধু কুলসুমা বেগমকে হত্যা করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নিয়ে যায় এবং ঘাতক শ্বাশুড়িকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

এদিকে নিহতের মা বেবি আক্তার বাদী হয়ে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে আসামী করে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net