1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাস্তে হাতে তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত  মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ২য় হলেন নুরুল আবছার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

কাস্তে হাতে তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৭৪ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’- স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর আহব্বানে সাড়া দিয়ে মানিকছড়ি উপজেলা ৪নং তিনটহরী ইউনিয় পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ কাস্তে হতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন।
সোমবার (১১মে) সকালে করোনায় আর্থিক ও শ্রমিক সংকটের কারণে ৪নং তিনটহরী ইউপি ছাত্রলীগের ধারাবাহিক ধান কাটার উদ্যোগকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের সাথে কাস্তে হাতে গোদাতলী এলাকার কৃষক মো. শফিকুল ইসলাম’র ৮০শতক ও মোহাম্মদ আলীর ৪০শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদসহ ইউপি আ.লীগ সভপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, যুবলীগ সভাপতি মো. ইলিয়াস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রলীগ সভাপতি কাঞ্চন কান্তি নাথ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান রুবেলসহ অর্থশতাধিক নেতাকর্মী উপস্থিত থেকে কৃষকের ধান কেটে ঘরে তুলেদেন।
এসময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদ ছাত্রলীগের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অতিতের ন্যায় বর্তমানেও তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগ মানুষের পাশে রয়েছে। তাদের এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়েই আজ নিজেই তাদের সাথে কৃষক বেশে ধান কাটতে জমিনে চলে এসেছি। কৃষকের এমন পরিস্থিতিতে পাশে থেকে কাজ করতে পেরে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজে ধন্য মনে করছি। আগামীতেও জনগণের সুখ-দুঃখে পাশে থাকতে চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net