1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারায় লোহার শিকল দিয়ে বাধা ইটভাটার দু শ্রমিক উদ্ধার, ম্যানেজার আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত  মায়ের নিঃসঙ্গ মৃত্যু এবং আমাদের নৈতিক দেউলিয়াত্ব বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মাগুরায় এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সিদ্ধান্তের প্রতিবাদে মাগুরায় চিকিৎসকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গুইমারায় লোহার শিকল দিয়ে বাধা ইটভাটার দু শ্রমিক উদ্ধার, ম্যানেজার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ৩৩২ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বকেয়া মজুরি কারনে ইট ভাটার কাজ না করায় প্রভাবশালী ভাটার ম্যানেজার লোহার শিকল দিয়ে বেধে রাখে দুুুু জন শ্রমিককে।

বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ির গুইমারা ফোর স্টার ইটভাটায় অমানবিক এঘটনাটি হয়।

পুলিশ ও নিরাপত্তা বাহিনী জানান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ চার প্রভাবশালী ব্যবসায়ীর ফোর স্টার ইট ভাটায় মাটিরাংগা উপজেলার হেলাল মিয়া ও আলাল মিয়া দীর্ঘদিন কাজ করতো।বকেয়া বেতনের জন্য কাজ না করায় ম্যানেজার মাহবুব হোসেন লোহার শিকল পায়ে লাহিয়ে তাদের বেধেঁ রাখে।পরিবারের লোকজন খবর পেয়ে ১৪ জন এলাকাবাসী নিয়ে ইট ভাটায় তাদের উদ্ধার করতে গিয়ে পায়ে শিকল বাধা অবস্থায় তাদের পায়।
এসময় সোহরাব হোসেন মোবাইলে ভিডিও ধারন করলে ম্যানেজার মাহবুব তার মোবাইল ফোনটি জোর পূর্বক কেড়ে নেয়।ম্যানেজার ও তার লোকদের সাথে আটককৃতদের লোকজনের মোবাইল কেড়ে নেওয়ার ঘটনায়
মারামারি হয়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিক দুজনকে
উদ্ধার করেছে এবং এঘটনায় ১৪৩,৩২৩,৩৪২,৫০৬ধারায় ইট ভাটার ম্যানেজার মাহবুবের নামে মামলা রুজু করে তাকে খাগড়াছড়ি কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।গুইমারা থানার মামলা নং-২।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net