1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তুই বলাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র খুন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা মিয়ানমারের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিস্ফোরণে হতাহত অন্তত ১১৬ ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস সোনারগাঁ উপজেলায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে সিয়াম নামে যুবক গ্রেপ্তার মাগুরায় ড. আলী আফজালের সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত  চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়িতে রেনেসাঁ’র উদ্যোগে ফ্রী চিকিৎসাসেবা পেলেন ১২শ’ মানুষ কানেক্ট বাংলাদেশ গ্লোবাল (ইউকে) এর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন জেলায় কোরবানির মাংস বিতরণ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

তুই বলাকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্র খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩৪৬ বার

আব্দুর রকিব,শ্রীনগর(মুন্সীগঞ্জ)সংবাদদাতাঃ শ্রীনগরে তুই বলাকে কেন্দ্রকরে মাদ্রাসা ছাত্রকে কুপিয়ে খুন করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে থানার পাশে দেউলভোগ মাছ ও সবজি বাজারের ট্রান্সমিটার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় , উপজেলার শহীদ মিনার এলাকার ভারাটিয়া দিনমজুর মোঃ হাবীবের ছেলে রবিউল (১৮) ও শিশু একাডেমীর কর্মচারী হাবিবের ছেলে আলী হোসেন (১৭) তারা দেউলভোগ বাজারের বাসিন্দা রঙ্গিলার ছেলে সোহেল(২৮) সাথে কথা বলার সময় তুই বলে সম্ভোধন করলে তাদের মধ্যে বাগ বিতর্ক হয়।
এ বিষয় নিয়ে রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করা হয়। সোহেল তার ভাই সুমন, শুভ ও নজরল ইসলামের ছেলে রাকিব সহ কয়েকজনের সাথে আবার কথা কাটাকাটি শুরু হয়া। কথা কাটাকাটির এক পর্যায়ে একজন ধারালো দা দিয়ে রবিউলের ঘারে পেছন দিক থেকে কোপ দিয়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় হামলাকারীরা আলী হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে, হাতে ও বুকে আঘাত করে মারাত্তক জখম করে। তাদের দু’জনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে রবিউলকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রবিউল উপজেলার দয়হাটা হাফিজিয়া মাদ্রাসার ছাত্র। ঘাতকদের মধ্যে সোহেল উপজেলা ভূমি অফিসের নাইট গার্ড হিসাবে কর্মরত।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, রবিউলের লাশ ঢাকা মেডিকেল কলেজ হসপাতালের মর্গে রয়েছে। এব্যাপারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net