1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় র‌্যাবের অভিযানে ৬৮ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নওগাঁয় র‌্যাবের অভিযানে ৬৮ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৭২ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁয় বদলগাছিতে বিশেষ অভিযানে ৬৮ কেজি গাঁজা ও একটি মিনি ট্রাকসহ ০৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ৫।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বদলগাছি থানায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ পিপিএম-সেবা একটি প্রেস ব্রিফিং করেছেন।

তিনি বলেন, সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২ টায় জেলার বদলগাছি উপজেলার ভান্ডারপুর বাজার এলাকা থেকে গাঁজা-৬৮ কেজি গাঁজা, ২২০০ টাকা ও ১টি মিনি ট্রাকসহ নওগাঁর বদলগাছি উপজেলার কয়াভবানীপুর গ্রামের মৃতঃ লবির উদ্দিনের ছেলে মোঃ শিপন (৪০), কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাশীনাথ পুর গ্রামের শাহ আলমের ছেলে মোঃ আকাশ (২৬) এবং একই এলাকার কছিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (১৯)।

তিনি বলেন, তারা দীর্ঘদিন যাবৎ এসব গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলে তিনি জানিয়েছেন।

এবিষয়ে মঙ্গলবার দুপুরে র‌্যাব বাদী হয়ে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে ।

কাজী কামাল হোসেন
নওগাঁ
২৬/০৫/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net