1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাহাড়ে কৃষকের ধান কেটে দিলো রামগড় পৌর ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

পাহাড়ে কৃষকের ধান কেটে দিলো রামগড় পৌর ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৫৩ বার

মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
দেশের এই ক্রান্তিলগ্নে সংকটের ছোঁয়া লেগেছে সর্বত্র।দেশের অন্যান্য এলাকার মত পাহাড়ের কৃষকরাও পড়েছে মারাত্মক ক্ষতির মুখে। শ্রমিক ঘাটতির কারণে কৃষকদের মধ্যে কেউ কেউ ঘরে তুলতে পারছে না পাকা ধান। তেমন এক কৃষকের সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন রামগড় পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে পৌরসভার নজিরটিলায় কৃষক মাওবুল হকের ১০ শতাংশ জমির পাকা ধান কেটে দিয়ে বাড়ীতে পৌঁছে দিয়েছে পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আসিফের নেতৃত্বে সদস্য শাহজাহান ও ওয়ার্ড ছাত্রলীগের সোহেল, ফরহাদ, মামুন, আলাউদ্দীনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আসিফ বলেন, দেশের এই দুর্যোগে কৃষক পড়েছে মহা সংকটে। প্রধানমন্ত্রীর কৃষি বান্ধব সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজ কৃষকের সামান্য কিছু ধান আমরা কেটে দিয়েছি। আরো কৃষক সাহায্য চাইলে আমরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে প্রস্তুত আছি।

কৃষক মাওবুল হক তার দু:সময়ে এগিয়ে আসার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net