1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকৌশলী দেলোয়ার হোসেন এর খুনিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে,জিসিসির মেয়র - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত

প্রকৌশলী দেলোয়ার হোসেন এর খুনিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে,জিসিসির মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৫৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ এডভোকেট জাহাঙ্গীর আলম সম্প্রতি নিহত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী দেলোয়ার হোসেনের পরিবারের সাথে দেখা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সেই সাথে খুনি যত বড় শক্তিশালী হউক না কেন, আইনের মাধ্যমে সাজা হবে বলে আশ্বস্থ করেন জিসিসির মেয়র।গাজীপুর সিটি কর্পোরেশনের ঠিকাদারদের প্রস্তাবে রাজী না হয়ে শতকোটি টাকার ফাইল আটকে রাখার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চলের প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনকে। নিহতের স্ত্রী খাদিজা আক্তার এমনটিই অভিযোগ করেছেন গোয়েন্দাদের কাছে। গোয়েন্দা সূত্র জানায়, দেলোয়ার ছিলেন এক জন সৎ অফিসার। গাজীপুর সিটি করপোরেশন থেকে প্রায় ছয় মাস (সেপ্টেম্বর-জানুয়ারি) ওএসডি করে রাখা হয়। এরপর তাকে বদলি করা হয় কোনাবাড়ী অঞ্চলে।
সিটি করপোরেশনের কোনাবাড়ী অঞ্চল অফিস সূত্র জানায়, এই অঞ্চলের ঠিকাদারদের কাজের পাওনা শতকোটি টাকার একাধিক ফাইল আটকা রয়েছে। এসব ফাইল তদন্ত করে ঠিকাদারি কাজে গাফিলতি পেয়েছে সিটি করপোরেশনের প্রকৌশল শাখা। ফাইলগুলো প্রকৌশলী দেলোয়ার হোসেনের টেবিলে আটকা পড়ে আছে। ঠিকাদারদের একটি চক্র ফাইল ছাড়পত্র দেওয়ার জন্য তার কাছে বেশ কয়েকবার তদবির করেন। ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দেলোয়ার কোনো অবস্থাতেই ঘুষ নেবেন না বলে জানিয়ে দেন। এসব বিষয় নিয়ে মেয়রের সঙ্গে কয়েক দফা বৈঠকও করেন দেলোয়ার। এ নিয়ে প্রকৌশলী দেলোয়ারের সঙ্গে ঠিকাদারদের প্রকাশ্যে বিরোধ শুরু হয়। কিন্তু এসব কারণে যে তিনি হত্যার শিকার হতে পারেন তা নিশ্চিত করে বলতে পারেনি ঐ সূত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net