1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মহেশখালীতে বন্দুকযুদ্ধে নিহত মালেক বাহিনী আবারো সক্রিয়; নেতৃত্বে রাহামত উল্লাহ মনু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

মহেশখালীতে বন্দুকযুদ্ধে নিহত মালেক বাহিনী আবারো সক্রিয়; নেতৃত্বে রাহামত উল্লাহ মনু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ২৮৩ বার

মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে রাহামত উল্লাহ মনুর সন্ত্রাসী বাহিনীর তান্ডবে অতিষ্ট এলাকাবাসী। এ বাহিনীর হাতে ইতিমধ্যে অনেকে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। উপজেলার হোয়ানকের পানিরছড়ার মৃত জাফর আহমদ পুত্র রাহামত উল্লাহ মনু, ইলিয়াছের পুত্র লোকমান ও সরু মিয়ার পুত্র শফি আলমের নেতৃত্বে এ বাহিনী গড়ে উঠে।

এলাকাবাসী জানায়, পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত পানিরছড়ার কুখ্যাত সন্ত্রাসী আবদুল মালেকের নিয়ন্ত্রনে গড়ে উঠে এ বাহিনীটি। মালেক নিহত হওয়ার পর রাহমত উল্লাহ মনুর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীটি পরিচালিত হচ্ছে। এ দলের সদস্যরা ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, হত্যা চেষ্টা সহ একাধিক মামলার আসামী।

গত ১১ মে দুপুর সাড়ে ১২ টায় হোয়ানক ইউনিয়নের পানিরছড়া বারঘর পাড়ায় জনৈক আবদুল খালেকের বসতবাড়ি ও দোকানে হামলা চালিয়ে লুঠপাট চালায় এ বাহিনীটি। এসময় ৫/৬ জনকে কুপিয়ে জখম করে বলে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান। তারা আরো জানায়, ঘটনার ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর থেকে আরো বেপরোয়া হয়ে উঠে বাহিনীটি। তারা ভুক্তভোগী পরিবারকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করছে বলেও জানা যায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে মহেশখালীতে দুই বার সন্ত্রাসীদের আত্মসমর্পনের ঘটনার পরেও রাহমত উল্লাহ মনু বাহিনী এলাকায় তান্ডব চালাচ্ছে প্রতিনিয়ন। এতে আইনশৃংখলা পরিস্থতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল। এ বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net