1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলেন প্রধান শিক্ষক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

মাগুরায় দরিদ্র শিক্ষার্থীদের বাড়িতে ঈদ উপহার পৌঁছে দিলেন প্রধান শিক্ষক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৭৭ বার

মােঃ সাইফুল্লাহ/ মাগুরায় করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ গরীব ও মেধাবী ছাত্রীদের বাড়িতে ২৪মে রবিবার ঈদ উপহার পৌছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ। স্কুলের শিক্ষকদের বেতন ও কমিটির সদস্যদের অনুদানের টাকায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজে গিয়ে ৫০ জন গরীব ও মেধাবী ছাত্রীর বাড়িতে ঈদ সামগ্রী পৌঁছে দেন। করোনার এই দুঃসময়ে একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম জানান- শিক্ষক ও কমিটির সদস্যদের সহযোগিতায় এ ঈদ সামগ্রী আমরা পৌছে দিচ্ছি গরীব ও মেধাবী ছাত্রীদের বাড়িতে। এমনিতেই দীর্ঘদিন অনাকাংখিত ছুটির কারণে আমরা মানসিক অশান্তির মধ্যে আছি। তার উপর কন্যাসমতুল্য মেয়েদের লেখাপড়া নিয়েও চিন্তায় ছিলাম। এ কর্সসূচীর মাধ্যমে মেয়েদের বাড়ি বাড়ি গিয়ে কিছু উপহার দিতে পারছি এবং তাদের লেখাপড়ার খোজখবরও নিতে পারছি। এর মাধ্যমে সামান্য হলেও তাদের উপকার হলেই আমরা খুশি। করোনার এই দুঃসময়ে আমরা সবাই সবার জন্যে দোয়া করি যেন এই অনামীষা অচিরেই কেটে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net