1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায়-হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায়-হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৯০ বার

মোঃসাইফুল্লাহ/ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা পিছিয়ে পড়া গরীব, দুস্থ, অসহায় মানুষের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে ।

১৪ মে বৃহস্পতিবার মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়ার নিজ বাসভবনে সামাজিক দুরত্ব বজায় রেখে ৩’শত গরীব, দু:স্থ’, অসহায় প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও ১ প্যাকেট সেমাইসহ বিভিন্ন প্রকার ত্রান ভর্তি প্যাকেট বিতরণ করা হয় । মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আফাজ উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন । এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) এটি.এম আব্দুল ওয়াহ্হাব এর পক্ষে তাঁর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য,বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শিকদার কামাল হোসেন, শ্রীপুর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস.আই) হামিদুল ইসলাম, এ.এস.আই রমজান আলী, ৩নং শ্রীকোল ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুন্সী জামিরুল ইসলাম, শ্রীকোল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিলু মিয়া,সাধারণ সম্পাদক সম্পাদক সাহেব আলীসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net