1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মে বাদ পড়েছে ৪ শতাধীক নাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের

রামগড়ে প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার তালিকায় ব্যাপক অনিয়মে বাদ পড়েছে ৪ শতাধীক নাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৬১ বার

মো.নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তার রামগড় উপজেলার খসরা তালিকা থেকে বিভিন্ন অনিয়মের কারনে ৪শত ব্যক্তির নাম বাদ পড়েছে।
অনিয়মগুলির মধ্যে জনপ্রতিনিধিদের স্বচ্ছল আত্বীয় স্বজনের নাম আসা, একই পরিবারের একাধিক ব্যক্তির নাম তালিকায় দেয়া, অনেক সম্পদশালীর নাম তালিকায় অন্তর্ভুক্ত করা, রেশন কার্ড ওএমএস কার্ডধারীদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা, চাকুরিজীবির স্ত্রীর নাম গৃহিনী হিসেবে দেয়া এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে দিনমজুর হিসেবে দেখানো হয়েছিল।
সরকার প্রদত্ত নীতিমাল কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনগড়াভাবে এসব তালিকা করা হয়েছে এরকম অসংখ্য অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন নড়েচড়ে বসে। গঠন করা হয় যাচাই বাচাই কমিটি। কমিটির লোকজনের যাচাই বাচাইকালে বেড়িয়ে আসে বিভিন্ন অনিয়ম। আর এসব অনিয়মের কারনে বাদ দেয়া হয় ৪শত ব্যক্তির নাম। রামগড়ের একটি পৌরসভা ও দুটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশী অনিয়মের চিত্র বেড়িয়ে এসেছে রামগড় পৌরসভার প্রদত্ত তালিকা থেকে।
যাচাই বাচাইয়ে জড়িত নাম প্রকাশে অনৈচ্ছুক এক কর্মকর্তা জানান, মাত্র দুদিন সময়ে যাচাই বাচাইয়ে সবকিছু দেখা সম্ভব হয়নি সময় পেয়ে যাচাই বাচাই করা গেলে আরো অসংখ্য নাম তালিকা থেকে বাদ পড়বে।
খোঁজ নিয়ে জানা গেছে, জনপ্রতিনিধিদের করা তালিকায় অনেক পরিবহন শ্রমিক, ভ্যান চালক, লেবার, স্বামী পরিতক্তা মহিলা, বিধাব মহিলা, দিনমজুরকে অন্তভুক্ত করা হয়নি। অনেকের অভিযোগ সামনে পৌর নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের রাজনীতিতে এধরনের তালিকা করা হয়েছে। সর্বশেষ যাচাই বাচাই শেষে চুড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছে ৫হাজার ৮২টি নাম।
উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা বলেন, এ তালিকাটি প্রাথমিক তালিকা। এখানে ক্রুটি বিচ্যুতি ছিল। তালিকায় বেশ অসঙ্গতি ধরা পড়ায় তা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। অনিয়ম ঠেকাতে সরকারি কর্মকর্তাদের দিয়ে যাচাই বাচাই করে সুনিদিষ্ট কারনে ৪শত জনের নাম বাদ দেয়া হয়েছে। বাদ পড়া সংখ্যার বিপরীতে নতুন নাম অন্তভুক্ত করা আপাতত হচ্ছেনা বলেও তিনি জানান। তবে নির্দেশনা পেলে নতুন অন্তভুক্তি করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net