1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বেগম ওয়াসিকা এমপি'র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালাচ্ছে : আবুল কালাম ১০ম নারায়ণগঞ্জ ওপেন কারাতে চ্যাম্পিয়ানশীপ-২০২৬ অনুষ্ঠিত  বিএনপিকে ভোট দিলে দেশ ঋন খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় কর্নেল অলি আহমেদ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ  হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান

লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্সে বেগম ওয়াসিকা এমপি’র স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৫৪ বার

আবদুল করিম, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য উন্নতমানের mask ও Eye protective goggles সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসন চট্টগ্রামের সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি।

বৃহষ্পতিবার (২৮ মে) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মাদ হানিফের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা : আতাউল করিম আরবি। এসময় উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা : মোহাম্মাদ হানিফ বেগম ওয়াসিকা আয়েশা খাঁন এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ম্যাডাম আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রায়ই সহযোগীতা করে থাকেন। নিয়মিত আমাদের খোঁজ-খবর রাখেন। ইতোমধ্যে কমপ্লেক্সের জন্য জেনারেটর প্রদানসহ অনেক সহযোগীতা করেছেন। সর্বশেষ করোনার এ সংকটময় মুহুর্তেও কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নতমানের সুরক্ষা সামগ্রী প্রদান করে আমাদের পাশে দাঁড়িয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net