1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় কীটনাশক পানে ব্যবসায়ীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

শরণখোলায় কীটনাশক পানে ব্যবসায়ীর আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৩৭ বার

নইন আবু নাঈমঃ
পারিবারিক কলহের জের ধরে বাগেরহাটের শরণখোলায় আল-আমিন তালুকদার (৩২) নামের এক ব্যবসায়ী চালে দেয়া কীটনাশক ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার রাজেশ্বর গ্রামের হামিদ তালুকদারের পুত্র আল-আমিন পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সাথে অভিমান করে চালে প্রয়োগ করা কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা বিষয়টি টের পেলে সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং খুলনা নেয়ার পথে মোড়েলগঞ্জ ফেরীঘাটে মৃত্যুবরণ করেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাইদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net