1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় এমপি নদভীর সংবাদ বর্জনের ডাক সাংবাদিকদের     - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

সাতকানিয়ায় এমপি নদভীর সংবাদ বর্জনের ডাক সাংবাদিকদের    

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৭৩ বার

নিজস্ব প্রতিবেদক :
সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের কারণে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া আসনের) সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভীর সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন সাতকানিয়ায় কর্মরত সংবাদকর্মীরা।

শনিবার (২ মে) দৈনিক ভোরের কাগজের সাতকানিয়া প্রতিনিধি এম নাজিম মাহমুদের সভাপতিত্বে উপজেলার কেরানীহাটে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য রাখেন এম এম রাজা মিয়া রাজু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মামুন মুহাম্মদ, শহীদুল ইসলাম বাবর, মো. জাহেদ হোসাইন, দিদারুল আলম, মনজুর আলম ও মো. হারুন অর রশিদ।

সভায় বক্তারা এমপি নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে দেয়া স্ট্যাটাসের তীব্র নিন্দা জানিয়ে বলেন, রিজিয়া রেজা চৌধুরীর স্ট্যাটাসে সত্য আড়াল করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে। উসকানিমূলক বক্তব্য দিয়ে সুকৌশলে তাদের অনুসারী পেটুয়া বাহিনীকে সুকান্ত বিকাশ ধরসহ সাংবাদিকদের বিরুদ্ধে লেলিয়ে দেয়ার চেষ্টা চালানো হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের সঙ্গে এমপির স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীসহ তাদের অনুসারীদের এমন আচরণ সংবাদপত্র ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের উপর নগ্ন হস্তক্ষেপ। রিজিয়া রেজার দেয়া ফেসবুক স্ট্যাটাস তুলে নিয়ে ক্ষমা ও ভুল স্বীকার না করা পর্যন্ত সাতকানিয়ায় কর্মরত সাংবাদিকরা এমপি নদভীর সংবাদ বর্জন করবেন।

উল্লেখ্য, এর আগে গত বুধবার সরকারি ত্রাণের ২৫ শতাংশ নিজেকে দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে সাতকানিয়া ও লোহাগাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি (ডিও) দেন এমপি রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী।

বিষয়টি তুলে ধরে সংবাদ প্রকাশের পর দৈনিক পূর্বকোণের সাতকানিয়া প্রতিনিধি সুকান্ত বিকাশ ধরকে হুমকি ও তার বিরুদ্ধে অশোভন ভাষায় স্ট্যাটাস দেয়ার অভিযোগ উঠে সংসদ সদস্যের স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net