1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের ৯টি ল্যাপটপ চুরি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর

কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের ৯টি ল্যাপটপ চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২০
  • ২৬০ বার

লাভলু শেখ, লালমনিরহাট থেকে:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের প্রায় ৩লাখ টাকা মূল্যের ৯টি ল্যাপটপ চুরি হয়েছে।
আজ সোমবার ১৮ মে সকালে বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনার ভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়টি বন্ধ রয়েছে। তবে রাতে বিদ্যালয়ে এক প্রহরী থাকেন। ভোর রাতে সেহেরী খাওয়ার জন্য বিদ্যালয়ের পাশেই এক বাড়ীতে যান তিনি। ওই সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোর। সকালে ঘুম থেকে উঠে প্রহরী দেখতে পান ল্যাবের তালা ভাঙ্গা। পরে প্রধান শিক্ষককে ফোনে অবহিত করেন তিনি।
বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার সাংবাদিকদের বলেন, সকালে নাইট গার্ডের ফোন পেয়ে দ্রুত স্কুলে এসে ৮টি ল্যাপটপ পেলেও বাকি ৯টি চুরি হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net