1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় আহত ৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল সাইবার ইউজার দলের দেশব্যাপী জেলা ইউনিট কমিটির সমন্বয়ক এস. আলম ইসরাৎ সিলেটে সংবর্ধিত স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী

কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনীর হামলায় আহত ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৪৭ বার

নাঙ্গলকোট প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট হেসাখাল ইউপি চেয়ারম্যান জনাব জালাল আহম্মেদের লাঠিয়াল বাহিনীর হামলায় ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।রোববার সকাল ১১ টার সময় উপজেলার হেসাখাল ইউনিয়নের আজিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের মুসলিমুর রহমানের ছেলে মোঃ উল্ল্যাহ স্বপন(৩৫), মোঃ নাছির (৪০), স্ত্রী বামুমতি (৫৫),মৃত.আব্দুর রহমানের ছেলে আরবের রহমান (৪৫), তৈয়বের রহমানের ছেলে সোহেল (২৬) ও আনোয়ার হোসেনের অন্তঃসত্ত্বা স্ত্রী সাজেদা আক্তার (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়,
গত কয়েক দিন ধরে হেসাখাল ইউপির আজিয়াপাড়া গ্রামে ব্যক্তি মালিকানা একটি পুকুর থেকে মাটি কেটে বিক্রি করে আসছেন চেয়ারম্যান জালাল আহমেদ। পুকুরে মাটি কাটতে কাটতে স্থানীয়দের বাড়ির কাছাকাছি চলে আসে। এতে পুকুর পাড়ে বসবাসরত লোকজন তাদের বাড়ি ঘর বিলীন হওয়ার আশঙ্কায় বাড়ি ঘর বাঁচাতে পুকুরে মাটি কাটা অবস্থায় বাধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এতে চেয়ারম্যানের লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে অন্তত ৬ জনকে আহত করে। এরপর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ মুঠোফোনে বলেন, তাদের বাড়ির পাশের পুকুরে আমার লোকজন মাটি কটতেছে। এ সময় তারা বাঁধা দিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন,আমরা এখনো কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net