1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

টংগীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৭৮ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর ঝিনু মার্কেট এলাকায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টংগী পূর্ব থানা পুলিশ। নিহতের নাম সুইটি পালমা (৩৪)। তিনি স্থানীয় একটি স্কুল এন্ড কলেজের হিসাব রক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ থানা রাঙ্গামাটিয়া গ্রামের মাইকেল পালমার মেয়ে।
নিহত সুইটি পালমা ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জননী ছিলেন। ছেলে স্থানীয় একটি বেসরকারি স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র ও মেয়ে একই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। জানা যায়, আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২০ ইং) সকাল ৯ টায় নিহতের নিজ বাসায় নিহত সুইটি পালমার ঝুলন্ত লাশ দেখতে পান তার সন্তানেরা। পরে আশেপাশের লোকজন জানাজানি হলে আত্নীয়স্বজন এসে স্থানীয় থানায় অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানা পুলিশের ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net