1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্থবির ঘরোয়া লিগ, ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কোয়াব সভাপতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, দাবি ইরানের  কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন  বৃহত্তর নোয়াখালীকে বাঁচাতে মুছাপুর রেগুলেটর পুনঃস্থাপন জরুরী: পানিসম্পদ মন্ত্রী  ঈদগাঁওয়ে যানজট নিরসনে পুলিশের সচেতনতা মূলক কার্যক্রম নারীর ক্ষমতায়ন ছাড়া দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় : প্রধানমন্ত্রী দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন প্রধানমন্ত্রীর আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র

ঢাকা-৫ আসনের এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ২৫৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে হাবিবুর রহমান মোল্লার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের মেজ ছেলে সজল মোল্লা।
গুরুতর অসুস্থ হয়ে বেশ কয়েকদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাবিবুর রহমান মোল্লা ২৭ জানুয়ারি ১৯৪২ সালে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ছিলেন নিরহংকারী, সাদামাটা ও অত্যন্ত আল্লাহ ভীরু একজন মানুষ। হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য। আওয়ামী লীগের এই প্রবীণ নেতা রাজনীতির সুদীর্ঘ পথ পরিক্রমায় ছিলেন অকুতোভয় মুজিব সৈনিক। হাবিবুর রহমান মোল্লা মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন।

তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net