1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধী এবং রিকসা চালকদের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র কামরুল হাসান মুরাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দারুল ইসলাহ মাদ্রাসা সাফল্যের ধারায় এগিয়ে—এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ১০৮ শিক্ষার্থী কোম্পানীগঞ্জে সাংবাদিক ও গুণিজনদের সম্মানে ইফতার আয়োজন করেছেন ইঞ্জিনিয়ার মোঃ নওশাদ  কুরআনের টেস্ট আমরা রিসিভ করতে পারিনি : ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ মাগুরায় প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফটিকছড়ির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সরওয়ার আলমগীর  স্বাস্থ্যবান শিশুদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন  ছোট পুঁজি, বড় সাফল্য: নবীনগরের তরুণ আব্দুল্লাহর পোল্ট্রি খামার দৃষ্টান্ত

প্রতিবন্ধী এবং রিকসা চালকদের পাশে সাবেক চেয়ারম্যান পুত্র কামরুল হাসান মুরাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ২৫২ বার

মীরসরাই প্রতিনিধি : আমাদের সবার পক্ষে মহৎ কাজ করা সম্ভব হয় না। তবে চাইলেই মহৎ ভালোবাসা দিয়ে আমরা ছোট ছোট কাজ করা সম্ভব। এই ছোট ছোট কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবু ছালেক কোম্পানির স্মরণে
প্রতিবন্ধী এবং রিকসা চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয় । প্রায় একশত দশ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, লাচ্ছা সেমাই, দুধ, চিনি, সাবান, নুডুলস,বিস্কুট। ১৭ই মে সকাল ১০টায় এসব উপহার সামগ্রী প্রতিবন্ধী ও রিকসা চালকদের হাতে তুলে দেন মরহুম আবু ছালেক কোম্পানির সুযোগ্য পুত্র এবং রিয়াজুল হাছান ব্রিকস ম্যানুফেকচারিং (আর.বি.এম) এর পরিচালক কামরুল হাসান মুরাদ। সাইবেনি খীল এর নিজস্ব কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরনের কার্যক্রম শুরু হয়। এছাড়াও গোপনে করোনাকালীন দুর্যোগে প্রায় পাঁচশত পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরন করেছিলেন
উল্লেখ্য, করেরহাট ইউনিয়নে বসবাসরত প্রতিবন্ধীদের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগৃহিত হয় এবং ইউনিয়নের বিভিন্ন সামাজিক সংগঠন যেমন; উদয়ন ক্লাব, অভিযান ক্লাব, এস.টি. লায়ন স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার, ছত্তরুয়া ক্রীড়া সংঘ, রজনীগন্ধা ক্লাব, রয়েল ক্লাব, রংধনু ক্লাব, দক্ষিণ অলিনগর স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীর মাধ্যমে তথ্য সংগ্রহ ও উপহার সমাগ্রী ঘরে পৌঁছে দেওয়া হয়।
এই বিষয়ে কামরুল হাসান মুরাদ জানান, করোনার ক্রান্তিকালে প্রায়ই পরিবার কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে। অসহায় এবং মধ্যবিত্তরা সহযোগিতা পেলেও প্রতিবন্ধীরা তেমন একটা সহযোগিতা পাচ্ছে না। তারা এমনিতে পরিবারে ও সমাজে অবহেলিত। তাই তাদের জন্য কিছু করতে পারাটা সার্থকতা। যাতে করে আমাকে দেখে অন্যান্য ইউনিয়নের বিত্তবানরা প্রতিবন্ধীদের পাশে দাড়ায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net