1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নতুন করে ৩ পুলিশ ও এক স্বাস্থ্যকর্মীসহ ৪ জন করোনায় আক্রান্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা বাঁশখালীর এমপি’র বিরোদ্ধেও অভিযোগবক্স বসানো হবে- জহিরুল ইসলাম এমপি সাতকানিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন বাস-ট্রেন সংঘর্ষে নিহত মা-দুই সন্তানসহ ১২ জনের পরিচয় শনাক্ত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ ও অন্যান্য দুর্ঘটনায় হতাহতের প্রতি প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মাগুরায় নতুন করে ৩ পুলিশ ও এক স্বাস্থ্যকর্মীসহ ৪ জন করোনায় আক্রান্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৬৯ বার

মোঃ সাইফুল্লাহ/
মাগুরার শালিখা থানার তিন পুলিশ ও মহম্মপুরের এক স্বাস্থ্যকর্মী নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিন পুলিশ সদস্যের মধ্যে একজন নারীপুলিশ। এছাড়া অন্য আক্রান্ত ব্যক্তি মহম্মহপুর উপজেলার একজন সহকারী স্বাস্থ্য পরিদর্শক। এই নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ জন।

মাগুরায় সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, মাগুরা জেলা থেকে এ পর্যন্ত সহেন্দভাজন ৩৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ২৯৯ জনের। সর্বশেষ গত ১০ মে ৩৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় জন্য ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সকালে পাওয়ার ফলাফলে তাদের মধ্যে শালিখা থানা পুলিশের তিন সদস্য ও মহম্মদপুর উপজেলার এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫। মহম্মদপুরে কর্মরত ওই স্বাস্থ্যকর্মীকে তার বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, কোয়ারেন্টাইনে থাকা শালিখা থানার আক্রান্ত তিন পুলিশ সদস্যকে মাগুরা পুলিশলাইনসে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net