1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে আগুনে পুড়ে ২ বসত ঘর ভস্মিভূত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:

মীরসরাইয়ে আগুনে পুড়ে ২ বসত ঘর ভস্মিভূত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩ মে, ২০২০
  • ২৬১ বার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মীরসরাই উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলীর মোস্তফা হাজ্বী বাড়িতে রবিবার (৩ মে) ভোর পাঁচ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ২টি বসতঘর ভস্মিভূত হয়ে যায়। রান্না ঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান বাড়ির মালিক জসিম উদ্দিন। এলাকাবাসীর সহযোগিতায় এবং পরবর্তীতে মীরসরাই ফায়ার সার্ভিস এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন বলেন, আমি ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে আসার সময় এলাকার লোকজনের শোরগোল শুনে আমি আগুনের খবর পাই। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার এর গ্যাস শেষ হয়ে যাওয়াতে লাকড়ি দিয়ে আগুন জ্বালানো হয়। ওই লাকড়ি থেকে আগুন ধরে যায়। একটি রান্নাঘর এবং একটি টিন শেট ঘর আগুনে পুড়ে যায় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net