1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ৯০ লিটার পাহাড়ি চোলাই মদ পাচারকালে আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

রাউজানে ৯০ লিটার পাহাড়ি চোলাই মদ পাচারকালে আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২০
  • ৩২০ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
চট্টগ্রামের রাউজানে ৯০ লিটার পাহাড়ি চোলাই মদ পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের সময় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খানপাড়ার কাতাল পীর শাহ মাজার এর দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর বসানো চেক পোস্টে সিএনজি চালিত একটি অটোরিকশা তল্লাশি চালিয়ে ৩০ বস্তা মদসহ তাদের আটক করা হয়।এসময় মদসহ নম্বর বিহীন সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

আটককৃতরা হলেন, বাঁশখালি উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ফয়েজ আহমেদের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে গেজু (৪০) ও একই উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আমীর হোসেনের ছেলে মো. নাছির উদ্দিন ওরফে ক্ষেপা (৩০)।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেফায়েত উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net