1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

কিশোরগঞ্জে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৯৯ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় ৮৬ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৮৩ জন। এ পর্যন্ত করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৬৪৮ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, গত ১০ জুন ঢাকায় পাঠানো ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। গত ১১ ও ১৪ জুন কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো ৯২ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন এবং একই হাসপাতালের প্রি-আইসোলেশনে থাকা দুইজনের পজিটিভসহ ২৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। সব মিলিয়ে নতুন ৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২২ জন, হোসেনপুরের তিনজন, করিমগঞ্জের পাঁচজন, তাড়াইলের দুইজন, পাকুন্দিয়ার একজন, কটিয়াদীর সাতজন, কুলিয়ারচরের ১৫ জন, ভৈরবের ২৪ জন, নিকলীর তিনজন ও বাজিতপুর উপজেলার চারজন রয়েছেন।

এ পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলার ১৮৬ জন, হোসেনপুরের ২৫ জন, করিমগঞ্জের ৭৬ জন, তাড়াইলের ৬৪ জন, পাকুন্দিয়ার ৪৯ জন, কটিয়াদীর ৫৮ জন, কুলিয়ারচরের ৭৭ জন, ভৈরবের ৪১১ জন, নিকলীর ১৭ জন, বাজিতপুরের ৬৩ জন, ইটনার ২৪ জন, মিঠামইনের ২৭ জন, ও অষ্টগ্রাম উপজেলার ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net