1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্রগ্রাম আনোয়ারায় ২২ দিন পর হামলা করা যুবকের মৃত্যূ,এলাকায় মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিল আযীম কনফারেন্স অনুষ্ঠিত  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির হত্যার বিচারের দাবিতে চন্দনাইশ প্রেসক্লাবের মানববন্ধন  কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

চট্রগ্রাম আনোয়ারায় ২২ দিন পর হামলা করা যুবকের মৃত্যূ,এলাকায় মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৯৭ বার

বদরুল হক, আনোয়ারা:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে ভিটি ঘেঁষে পুকুর খনন করতে বাধাঁ দেওয়ায় প্রতিপক্ষের হামলার শিকার মিজানুর রহমান ২২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সে উত্তর সরেঙ্গা গ্রামের জাফর মিস্ত্রীর ছোট ছেলে। এলাকাবাসী জানান, মৃত মিজানুর রহমানের বাড়ী ঘেঁষে মহিবুল্লার ছেলেরা পুকুর খনন করলে বাড়ীভিটি পুকুরে ভেঙ্গেঁ পড়বে তার জন্য মিজান বাধাঁ দিলে মহিবুল্লার পরিবারের লোকেরা লোহার রড দিয়ে তাকে গুরুতর আঘাত করে রক্তাক্ত অবস্থায় রেখে চলে যায়।মিজানের পরিবারের লোকেরা ছুটে গিয়ে মিজানকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করনে। সেখানে ২২দিন চিকিৎসাধীন অবস্থায় ১০ই জুন (বুধবার) সাড়ে ১১টায় মৃত্যু হয়। এলাকাবাসী মিজানুর রহমানের মৃত্যুতে মানববন্ধন করে খুঁনিদের শাস্তি দাবী জানান। নিহত মিজানের মেজ ভাই বোরহান উদ্দিন বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে মহিবুল্লার পরিবারের লোকেরা খুন করেছে। আমি আমার ভাইকে দাফন করে থানায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করব।
এ ব্যাপারে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ বলেন, সরেঙ্গা গ্রামের আহত ব্যক্তির মৃত্যুর ঘটনা শুনেছি। তারা আগে একটা অভিযোগ করেছিল সেটা তদন্ত হয়েছে। যেহেতু আহত ব্যক্তি মারা গিয়েছে সেটার মামলা এখনও হয়নি। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net