1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টঙ্গীতে পোশাক শ্রমিকদের তিন দফা দাবিতে অন্দোলন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

টঙ্গীতে পোশাক শ্রমিকদের তিন দফা দাবিতে অন্দোলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৭৩ বার

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে পূর্ব থানাধীন দত্তপাড়া লেদু মোল্লা রোডে বিএইচআইএস এ্যাপারলেন্স লি: এর কারখানার শ্রমিকরা মঙ্গলবার কারখানার সামনে প্রায় তিনশতাধিক শ্রমিক সকাল ৯ ঘটিকার সময় বিক্ষোভ প্রতিবাদ ও মানববন্ধন করেন। এ সময় বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসনা আলম আসমা, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সদস্য জিয়াউল হক জিয়া সাংবাদিকদের জানান, বিএইচআইএস এ্যাপারলেন্স কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং-১৭। কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন লঙ্গন করে বিনা কারণে শ্রমিকদেরকে শ্রমিক ছাটাই করেছে। আমরা শ্রম আইন অনুযায়ী গাজীপুর জেলা প্রশাসক, কলকারখানা পরিদর্শক অধিদপ্তর, বিজিএমই বরাবর একটি লিখিত অভিযোগ প্রেরণ করেছি। আজকে ছাটাইকৃত শ্রমিকদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছি। আমারা ন্যায্য দাবীর অধিকারে কর্তৃপক্ষ কোন আশ্বস্ত না করলে পরবর্তীতে আরো বৃহত্তর আন্দোলন ডাক দিবো। এ সময় ছাটাইকৃত শ্রমিকদের ভিতরে কয়েকজন জানান, গত ২১ শে মে কারখানার শ্রমিকরা বোনাসের দাবীতে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা শ্রমিকদের উপর হামলা করে আহত করে। এ ঘটনায় শ্রমিকরা প্রতিবাদ করলে কারখানা কর্তৃপক্ষ বেআইনী ভাবে আমাদেরকে ছাটাই করে। আমরা এই ঘটনার ন্যায় বিচার দাবী করছি।
ঘটনাস্থলে টঙ্গী পূর্ব থানা পুলিশ, ইন্ডাষ্টিয়াল পুলিশ, ইন্ডাষ্টিয়াল ইনটেলিজেন্ট ব্রাঞ্চ, র্যাব সদস্যরা দীর্ঘ ৩ ঘন্টাব্যাপী কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা করে স্থানীয় সাংবাদিকদের জানান, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের সাথে কোন সমাধান করা যায়নি। সাংবাদিকরাও কারখানা কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কর্তৃপক্ষ সাংবাদিকদের সাথে কোন কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net