1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুঃসংবাদ, দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন করোনাজয়ীরা! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন 

দুঃসংবাদ, দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন করোনাজয়ীরা!

বাংলাদেশ চীনা বিশেষজ্ঞ দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৪২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাজয়ীদের অ্যান্টিবডির আয়ু মাত্র ২ থেকে ৩ মাস। উপসর্গহীন রোগীদের ক্ষেত্রে তা আরও কম। তাই একবার করোনা হয়েছে বলে আর হবে না, এমন ভাবার কোনও কারণ নেই। দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন করোনাজয়ীরা। এমন দাবি করেছেন একদল চীনা গবেষক।

চীনের একদল গবেষক দেশটির বিভিন্ন বয়সী ৩৭ জন করোনাজয়ীর আইজিজি অ্যান্টিবডি নিয়ে গবেষণা চালান। এতে দেখা যায়, করোনাভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডির স্থায়িত্ব মাত্র ২ থেকে ৩ মাস। এই সময়ের পর অ্যান্টিবডির রোগ প্রতিরোধ ক্ষমতা আর থাকছে না। ফলে, নতুন করে আক্রান্ত হতে পারেন করোনাজয়ীরা।

গবেষকদের দাবি সার্স ও মার্সের ক্ষেত্রে অ্যান্টিবডির আয়ু এক বছরের বেশি ছিল। তুলনায় কোভিড-নাইনন্টিন আক্রান্তদের অ্যান্টিবডির মেয়াদ অনেক কম।

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর ওই ৩৭ করোনাজয়ীকে আরও ৮ সপ্তাহ পর্যবেক্ষণ করেন গবেষকরা। দেখা যায়, ৮১ শতাংশ উপসর্গহীন করোনা আক্রান্তের অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। বিপরীতে লক্ষণযুক্ত মাত্র ৬২ শতাংশের অ্যান্টিবডির প্রতিরোধ ক্ষমতা কমে যায়। কিন্তু উপসর্গহীন রোগীর অ্যান্টিবডি কেন কম- তার ব্যাখ্যা দেননি গবেষকরা।

এদিকে, ‘ন্যাচার মেডিসিন’ জার্নালে সদ্য প্রকাশিত এই গবেষণাপত্রের মান নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য বিজ্ঞানীরা। কারণ মাত্র ৩৭ জন রোগীর আইজিজি অ্যান্টিবডি নিয়ে পরীক্ষাটি চালানো হয়। পাশাপাশি একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ এ গবেষণার ফলাফল অন্য অঞ্চলের চেয়ে ভিন্ন হতেও পারে বলে মনে করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net