1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

ধর্ম প্রতিমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪২৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। রোববার (১৪ জুন) সকাল সোয়া ১০টায় এ তথ্য জানান তিনি।

তিনি আরও জানান, ধর্ম প্রতিমন্ত্রীর মরদেহ গোপালগঞ্জে নেওয়া হবে। সেখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।এর আগে শনিবার (১৩ জুন) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

প্রতিমন্ত্রীর একান্ত সহকারী শেখ নাজমুল হক সৈকত জানান, প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ডায়াবেটিসসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন।ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন জানান, শনিবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন শেখ আব্দুল্লাহ। রাত সাড়ে ১০টার দিকে তাকে সিএমএইচে নেয়া হয় এবং সেখানে আইসিইউতে ভর্তি করা হয়। পরে ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর তার করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়। পরদিন রোববার পিসিআর টেস্টে তার করোনা ধরা পড়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net