1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে দোকান ভাড়া মওকুফ করেছে ইনডেক্স প্লাজা কর্তৃপক্ষ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

নরসিংদীতে দোকান ভাড়া মওকুফ করেছে ইনডেক্স প্লাজা কর্তৃপক্ষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩১৩ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও লকডাউনের কারণে নরসিংদী সদর রোডস্থ বৌয়াকুড় ইনডেক্স প্লাজা মার্কেট এর দোকানপাট বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ৩২০টি দোকানদারদের এক মাসের দোকান ভাড়া মওকুফ করেছে কর্তৃপক্ষ।

গতকাল মার্কেট মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির যৌথ অালোচনা পরবর্তী এই সিদ্ধান্ত নেয়া হয়। যা প্রায় ৩২ লক্ষ টাকা মওকুফ করে দিয়ে মহানুভবতার পরিচয় দিয়ে নরসিংদীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। নরসিংদীতে এই প্রথম কোন মার্কেটের মালিকপক্ষ ভাড়াটিয়াদের এত পরিমাণ টাকা মওকুফ করার কথা জানা গেছে।

ইনডেক্স প্লাজা মালিক সমিতির সভাপতি এ. কে এম জহিরুল ইসলাম (জাহাঙ্গীর), সহ সভাপতি আবদুর রউফ সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ মেহেদী হাসান বেলাল এ প্রতিনিধিকে জানান, করোনা ভাইরাসকালীন সময়ে দুই মাস মার্কেট বন্ধ থাকায় ব্যবসায়ীগণ আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন। প্রধানমন্ত্রী অসহায় ক্ষতিগ্রস্তদের পাশে যার যার অবস্থান থেকে সহযোগীতার হাত বাড়াতে আহ্বান জানান। সেই প্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসনের উৎসাহ উদ্দীপনায় আমরা আমাদের ক্ষতিগ্রস্ত দোকানদারদের আবেদনের প্রেক্ষিতে মার্কেটের তিনশত বিশটি দোকানের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দোকান ভাড়া প্রায় বত্রিশ লক্ষ টাকা মওকুফ করেছি। তাদের আর্থিক অনটনে সহযোগিতা করার চেষ্টা করেছি।

ইনডেক্স প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম গৌরব সরকার, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন মোল্লা, সাংগঠিক সম্পাদক সুমন খন্দকার, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম বিপ্লব জানান, মহামারী করোনাভাইরাস চলাকালীন সময়ে চলতি বছরের এপ্রিল-মে মার্কেট বন্ধ থাকে। আমরা ব্যবসায়ীবৃন্দ গত ১১ জুন মার্কেটের মালিক সমিতি বরাবর মানবিক কারণে দুই মাসের দোকান ভাড়া মওকুফের আবেদন করি। মালিক পক্ষ আমাদের এক মাসের দোকানভাড়া বাবদ প্রায় বত্রিশ লক্ষ টাকা মওকুফ করে দিয়েছেন। আমরা খুশী। সেজন্য আমরা মালিক পক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ তাদের সার্বিক মঙ্গল কামনা করি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী জানান, এক মাসের দোকান ভাড়া মওকুফ নির্বাচিত কমিটির সুফল। ইনডেক্স প্লাজার মালিক সমিতি, ব্যবসায়ী সমিতি ও ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায়ই এটা সম্ভব হয়েছে। সেই সাথে অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনেই মার্কেটটি চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net