ঢাকা   ১১:৩২:১৮ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে প্রভাষক এনায়েত উল্লাহর ক্যান্সারে মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোটের চান্দাইশ আলিম মাদ্রাসার প্রভাষক মো. এনায়েত উল্লাহ (৪৩) ঢাকা স্কয়ার হাসপাতালে আজ রবিবার বিকেল ৪ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে —–রাজিউন।
সে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরী গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে ও মোস্তফা হাফেজের ছোট ভাই।

পারিবারিক সুত্রে জানা যায়,এনায়েত উল্লাহ বেশ কিছু দিন যাবৎ ফুসফুসের ক্যান্সার ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন।গত মঙ্গলবার তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেল ৪ টার সময় তার মৃত্যু হয়।মুত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
মরহুম এনায়েত ছাত্র বয়স থেকেই ছিল নম্র, ভদ্র,দক্ষ সংগঠক, পরোপকারি ও মানবিক গুণাবলীর অধিকারী। সে তার ছাত্র-ছাত্রীদের কাছে ছিল অত্যন্ত একজন প্রিয় শিক্ষক। ছাত্র-ছাত্রীদের সাথে বন্ধুসুলভ আচরণ করতেন। বন্ধু-বান্ধব ও সাধারণ মানুষের কাছে ছিল সে অনেক প্রিয়। যে কারোই উপকারে তিনি নিঃসংকোচে এগিয়ে যেতেন, সাহায্য করতেন।
নাঙ্গলকোট সামাজিক সাংস্কৃতিক সংগঠন “বন্ধন” এর এক সময়ে সেক্রেটারি ছিলেন।করোনাকালীন সময়ে “মানবিক নাঙ্গলকোট” সংগঠনের মাধ্যমে দুস্থদের সহায়তা করেছেন।এছাড়াও সে স্থানীয় অনেক সামাজিক ও সেচ্চাসেবী সংগঠনের সংগঠক ও প্রতিনিধিত্ব করেছেন।তার মৃত্যুতে এলাকাবাসী হারিয়েছে একজন নিবেদিত প্রাণের দরদী মানুষ ও একজন আপনজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি