1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গববন্ধু শতবর্ষ উপলক্ষে তিতাসে যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

বঙ্গববন্ধু শতবর্ষ উপলক্ষে তিতাসে যুবলীগের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ২৬১ বার

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
বিশ্ব জলবায়ু পরিবর্তন প্রতিরোধে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের ন্যায় কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় উপজেলা সদর কড়িকান্দি মাষ্টার বাড়ি সড়কে বৃক্ষ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. বাহাউদ্দিন বাহার। আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদ, ভাঙ্গরা থানা যুবলীগের আহ্বায়ক মো. নাইউম খান, হোমনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান টিপু, ভাঙ্গরা থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল্লাহ নজরুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য মো, আবুল খায়ের ও শাহজালাল। এছাড়াও কুমিল্লা উত্তর জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃক্ষের মধ্যে ছিল বিভিন্ন ফলজ,ঔষুধী ও ফুলের গাছ। পরে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতৃবৃন্দরা কেক কাটেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net