1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে দোকানে মাস্কবিহীন ক্রেতার সাথে কেনা-বেচা নয় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে দোকানে মাস্কবিহীন ক্রেতার সাথে কেনা-বেচা নয়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৮৩ বার

নইন আবু নাঈম,বাগেরহাটঃ
“মাস্ক পরা না থাকলে আমি পণ্য বিক্রি করবো না”। বাগেরহাট বাজারের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনি বিতানগুলোতে ক্রেতা সাধারণের প্রতি এই আহ্বান স¤\^লিত স্টিকার সেঁটে দিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। রোববার (১৪ জুন) দুপুরে শহরের শালতলা মোড় থেকে করোনা প্রতিরোধে এই গণ সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন তিনি। বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাগেরহাট জেলা এ্যাডভোকেসি টিম ও বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছে। আগামীকাল সোমবার থেকে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করে বাজারে এই প্রচারনা জোরদার করা হবে। ইতিমধ্যে ব্যবসায়ীদের প্রতি জেলা চেম্বার অব কমার্স এই আহ্বান পালনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে।
রোববার দুপুরের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি লিয়াকত হোসেন লিটন, ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল বাগেরহাট এ্যাডভোকেসি টিমের সদস্য সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, আওয়ামীলীগ নেতা নকিব নজিবুল হক, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শরীফা খানম, আহাদ উদ্দিন হায়দার, লুনা সিদ্দিকী, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর, ছাত্রলীগ নেতা উল্কা, ছাত্রদল নেতা মাহি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net