1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার দ্বারিয়াপুরের পীর তোয়াজউদ্দিন আহম্মেদের ২৮তম ওফাত দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরার দ্বারিয়াপুরের পীর তোয়াজউদ্দিন আহম্মেদের ২৮তম ওফাত দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩৪১ বার

মােঃ সাইফুল্লাহ; মাগুরা শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর দরবার শরীফের পীর হজরত মাওলানা শাহসুফী তোয়াজউদ্দিন আহম্মেদ (রহঃ)-এর ২৮তম ওফাত দিবস ১৬ জুন মঙ্গলবার বিকেলে যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। সামাজিক দুরত্ব বজায় রেখেএ উপলক্ষে বিকেলে হুজুর কেবলার দরবার শরীফ ও হুজুরা খানায় এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরান, জিকির আসকার মাজার শরীফ জিয়ারত, দোয়া মাহফিল, এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন ও তোবারক বিতরণ।
বিকেলে পীর তোয়াজউদ্দিন আহম্মেদ পাবলিক লাইবেরীতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সাবেক প্রধান শিক্ষক, লাইব্রেরীর সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা মিঞা শাহাদৎ হোসেন, পীরজাদা হযরত মাওলানা শাহ্ আবু তালহা মুহাম্মাদ মুস্তাইন বিল্লাহ, পীরজাদা আবুল ফজল মোঃ শফিউল্লাহ, সিনিয়র সাংবাদিক নাছিরুল ইসলামসহ আরো অনেকে ।
অনুষ্ঠানে পীর সাহেব কেবলা হজরত মওলানা শাহসুফী তোয়াজ উদ্দীন আহম্মেদ (রহঃ কে নিয়ে দ্বারিয়াপুর শরীফের কনিষ্ঠ সাহেবজাদা, বাংলা ছড়া সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছড়াকার পীরজাদা আবু সালেহ’র লেখা ‘আমার আব্বা আমার পীর’ ছড়া আবৃত্তি করেন মুসাফির নজরুল। এছাড়াও নিজের লেখা কবিতা পাঠ করেন আলী আহমেদ ও রাজু আহমেদ।
পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বর্তমান পীরজাদা হযরত মাওলানা শাহ্ আবু তালহা মুহাম্মাদ মুস্তাইন বিল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net