1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মেম্বারের জানাযা ও দাফন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম মেম্বারের জানাযা ও দাফন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৯১ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার বরইতলীর বীর মুক্তিযোদ্ধা সাবেক এমইউপি ইব্রাহিম খলিলের নামাযে জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। শনিবার দুপুরে যোহরের নামাযের পর বরইতলী ডাঙ্গারদিঘী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিলের মরদেহে শ্রদ্ধাঞ্জলী অর্পন করে রাষ্ট্রীয় সম্মাননা প্রদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ ও চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান।

মরহুমের শ্যালক বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা মাহমুদুল কবিরের ইমামতিতে জানাযার নামাযে অংশগ্রহণ করেন সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ.এম সালাহউদ্দিন মাহমুদ, মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার মুহাম্মদ উল্লাহ, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন আহমদ, হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস ইনচার্জ আমিনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শনিবার ৬জুন সকাল ৮টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক এমইউপি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল (৭২) নিজ বাসভবনে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ১৯৪৮ সালের ১০মে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net