1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রুমায় দূর্গম এলাকার প্রান্তিক চাষীদের আম বাজারজাতকরণে সহায়তা করলো সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

রুমায় দূর্গম এলাকার প্রান্তিক চাষীদের আম বাজারজাতকরণে সহায়তা করলো সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৬১১ বার

রুমা(বান্দরবান)প্রতিনিধি:
বান্দরবান জেলার আওতাধীন রুমা উপজেলার সুস্বাদু আমের কদর রয়েছে দেশব্যাপী। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় রুমা উপজেলার আম চাষীরা বিক্রয় ও পরিবহন নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাটি রুমা জোন অবগত হওয়ার পর সেনা জোন আম চাষী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়ায়। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে “সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে” রুমার প্রান্তিক আম চাষীদের নিকট হতে আম ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ প্রেক্ষিতে রুমার বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকার বাগান হতে ন্যায্য মূল্যে আম ক্রয় করে ট্রাকযোগে নিয়মিত চট্টগ্রাম প্রেরণ করা হচ্ছে। এতে করে প্রান্তিক চাষীরা বাগান থেকে ন্যায্যমূল্যে আম বিক্রয় করে পরিবহন খরচ বাঁচিয়ে অধিক লাভবান হওয়ার সুযোগ পাচ্ছে।

সেনাবাহিনীর এরূপ সহযোগিতায় রুমা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের আম চাষীরা তাদের দুঃসময়ে সেনাবাহিনী পাশে দাঁড়ানোর ফলে সন্তুষ্টি জ্ঞাপন করছে। করোনার লকডাউনে প্রান্তিক চাষীদের সেবায় সেনাবাহিনীর এ ধারা অব্যাহত থাকবে বলে জানান রুমা সেনা জোন কমান্ডার গোলাম আকবর, পিএসসি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net