1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রোববার থেকে পুনরায় খুলছে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নবীগঞ্জে ভাইয়ের হাতে বোন খুন  নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু নবীগঞ্জ-মার্কুলী ভায়া কাজির বাজার-ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ সংস্কারের দাবীতে বিশাল মানববন্ধন  নাঙ্গলকোটের হুগলি দীঘির পাড় জামে মসজিদ প্রাঙ্গণে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দলের প্রতি আক্ষেপ, ফেসবুক স্ট্যাটাসে পদত্যাগ করলেন পিরোজপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মানিক

রোববার থেকে পুনরায় খুলছে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৪০০ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
রোববার থেকে পুনরায় খুলছে মক্কার দেড় সহস্রাধিক মসজিদ
প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে আগামী রোববার থেকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পবিত্র নগরী মক্কার দেড় সহস্রাধিক মসজিদ খুলছে। গত মাসে সৌদি আরবের অন্যান্য শহরের মসজিদ খুলে দেওয়া হলেও মক্কার মসজিদ সাধারণ জনগণের জন্য বন্ধ ছিল। আগামী রোববার ফজরের নামাজের সময় থেকে মক্কা নগরীর ১ হাজার ৫৬০টি মসজিদ খুলে দেওয়া হবে।

শুক্রবার গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সেখানে সৌদির ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রির বরাত দিয়ে বলা হয়, মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার শর্ত হিসেবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রত্যেক মুসল্লিকে জায়নামাজ সঙ্গে নিয়ে এবং নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে।

ইসলামিক আফেয়ার্স মিনিস্ট্রি মক্কার মসজিদগুলোতে সাধারণ মুসল্লিদের জন্য নামাজ বন্ধ থাকাকালীন প্রতিটি মসজিদ জীবাণুমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছিল।

গত কয়েক দিন ধরে স্বেচ্ছাসেবকরা মক্কার মসজিদে মুসল্লিরা কতটুকু নির্ধারিত দূরত্বে দাঁড়িয়ে নামাজ আদায় করবেন সেগুলোর জন্য কার্পেটে চিহ্ন আঁকায় ব্যস্ত সময় কাটিয়েছে বলে গালফ নিউজে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net