ঢাকা   ০৫:৫৫:৫১ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ

সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৮৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাবেদ পাটোয়ারী সৌদি রাষ্ট্রদূত গোলাম মসীহের স্থলাভিষিক্ত হবেন। এর আগে ২০১৮ সালের ২৫ জানুয়ারি আইজিপি নিয়োগ পেয়েছিলেন জাবেদ পাটোয়ারী। পরে তাকে সিনিয়র সচিবের পদমর্যাদাও দেয় সরকার।

জাবেদ পাটোয়ারী কর্মজীবনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তর, সিআইডি ছাড়াও রাজশাহী ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। চাঁদপুরে জন্ম নেওয়া জাবেদ পাটোয়ারী পুলিশ ট্রেনিং সেন্টার ও পুলিশ স্টাফ কলেজের কমান্ড্যান্ট ও পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি