1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবদুছ ছালাম বেগের শুভেচ্ছা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আবদুছ ছালাম বেগের শুভেচ্ছা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২৩০ বার

স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অগণিত নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী, বুড়িচং-ব্রাহ্মণপাড়াবাসী তথা কুমিল্লার সর্বস্তরেরর মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগ নেতা মো.আবদুছ ছালাম বেগ। তিনি সাবেক ছাত্রনেতা ও বর্তমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। কুমিল্লার পেপারে পাঠানো এক সংবাদ বিবৃত্তিতে এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বাণীতে আওয়ামীলীগ নেতা মো.আবদুছ ছালাম বেগ বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে সুদীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক এবং সাধারণ মানুষের ভাত ও ভোটের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্বদানের সুমহান গৌরব অর্জন করেছে।

আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর এ দেশে যা কিছু বিশাল অর্জন তা আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে।

বাণীতে এ নেতা আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। তাহলে প্রকৃত অর্থে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা হবে।

চলমান করোনা ভাইরাস বিষয়ে আবদুছ ছালাম বেগ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা বিষয়ে যে ৩১ দফা নির্দেশনা প্রদান করেছেন, তা যাথাযথ পালন করতে হবে। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বের কাছে অনুকরণীয়।

প্রসঙ্গত, বিজ্ঞাপন নির্মাতা প্রতিষ্ঠান শবনম আর্ট হলের স্বত্বাধিকারী আবদুছ ছালাম বেগ। ইতিপূর্বে বুড়িচং উপজেলা ছাত্রলীগ, কুমিল্লা মহানগর যুবলীগে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের অন্যমত প্রভাবশালী সদস্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসন থেকে নমিনেশন সংগ্রহ করেন। দলের পরামর্শ নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করে, নেতাকর্মীদের নৌকা প্রতীকের জন্য নির্বাচনে কাজ করার নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net