1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ী ছনা উল্লাহ’র মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ী ছনা উল্লাহ’র মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৬৮ বার

কক্সবাজার প্রতিনিধি:
করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজারের পিএমখালীর বিশিষ্ট ব্যবসায়ী মাষ্টার ছনা উল্লাহ (৬৮) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মারা গেছেন।

তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তার আপন ভাতিজা মুজিব উল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি পিএমখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ধাওনখালী এলাকার মৃত তোফাইল আহাম্মদের ছেলে।

বর্তমানে কক্সবাজার শহরের তারাবানিয়ার ছড়া কবরস্থানস্থ এলাকায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের দুইদিন আগে তার জ্বরসহ করোনা উপসর্গ দেখা দেয়। ঈদের পরদিন তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
এরপর থেকে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালের চিকিৎসা নিচ্ছিলেন।
কিন্তু গত বৃহস্পতিবার তার অবস্থা সংকটাপন্ন হলে ওই হাসপাতালের আইসিইউতে নিয়ে যান। শুক্রবার রাতে তিনি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net